তিউনিশিয়ায় সংঘর্ষে তিন পুলিশ ও এক জিহাদি নিহত


প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১৫ জুন ২০১৫

তিউনিশিয়ার মধ্যাঞ্চলে সোমবার সংঘর্ষে তিন পুলিশ ও সন্দেহভাজন এক জিহাদি নিহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহামেদ আলী আরোউই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিদি আলী বেন আউন এলাকায় একটি মোটরসাইকেলের গতিরোধ করে জাতীয় রক্ষীরা। মোটরসাইকেলে দুই সন্ত্রাসী ছিল। এ সময় গোলাগুলিতে তিন পুলিশ কর্মকর্তা ও এক জঙ্গি নিহত হয়।

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।