ইয়েমেনে যুদ্ধ বিরতির আহ্বান মুনের


প্রকাশিত: ০৬:১৪ এএম, ১৬ জুন ২০১৫

রোজার মাসে দুর্গতদের মধ্যে ত্রাণ পৌঁছে দেয়ার সুযোগ করে দিতে ইয়েমেনে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। জেনেভায় ইয়েমেন সঙ্কট নিয়ে শুরু হওয়া বৈঠকে এ আহ্বান জানান তিনি।

জানা গেছে, গত রোববারের মধ্যেই হুথি প্রতিনিধিদের জেনেভায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু স্থানীয় সময় সোমবার বিকেলেও তারা জিবুতিতে ছিল।

ইয়েমেনে গত কয়েক মাসের যুদ্ধে এ পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছে। মানবেতর জীবন-যাপন করছে আরো ২ কোটি মানুষ। ইয়েমেনের বর্তমান পরিস্থিতিকে ভয়াবহ বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।