হন্ডুরাসে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ


প্রকাশিত: ১০:২৯ এএম, ২০ জুন ২০১৫

হন্ডুরাসের প্রেসিডেন্ট জুয়ান অরলান্ডো হার্নান্ডেজের পদত্যাগের দাবিতে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ হয়েছে। একটি দুর্নীতির কেলেঙ্কারির ঘটনায় তার পদত্যাগ চেয়ে চতুর্থ সপ্তাহের মত হাজার হাজার মানুষ এ বিক্ষোভ করেছে।

আয়োজকরা জানান, প্রায় ৩০ হাজার লোক বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মিছিলটি প্রসিকিউটর অফিসমুখী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিল ‘জেওএইচ’র পদত্যাগ চাই। জেওএইচ হল প্রেসিডেন্টের সংক্ষিপ্ত নাম।

কংগ্রেসে বিরোধী সদস্য ও বামপন্থী লিবারেল পার্টির নেতা রাফায়েল আলগ্রিয়া বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘আমরা এখানে এসেছি কারণ আমরা ক্ষুব্ধ।’

প্রেসিডেন্ট তার ২০১৩ সালের নির্বাচনী প্রচারণায় সরকারি তহবিল থেকে খরচ করেছেন বিরোধীরা এমন অভিযোগ তোলার পর গত মাসে দেশটিতে সাপ্তাহিক বিক্ষোভ শুরু হয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, হন্ডুরাসের ৩০ কোটিরও বেশি ডলারের জনস্বাস্থ্য বিষয়ক একটি স্কিম থেকে ৯ কোটি ডলার প্রেসিডেন্ট তার নির্বাচনী প্রচারণায় ব্য্যয় করেন।

প্রেসিডেন্ট অবশ্য এসব অভিযোগ প্রত্যাখান করেছেন। তিনি আর্থিক অনিয়মের অভিযোগ তদন্ত এবং কারো বিরুদ্ধে তহবিল তছরুপের প্রমাণ পাওয়া গেলে তাকে শাস্তি প্রদানের অঙ্গীকার করেছেন।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।