রোহিঙ্গাদের সহায়তায় জাপানের প্রস্তাব


প্রকাশিত: ১০:৩৮ এএম, ২০ জুন ২০১৫

নৌকায় আটকা পড়া মিয়ানমারের রোহিঙ্গাদের সহায়তায় ৩৫ লাখ ডলার দেওয়ার প্রস্তাব করেছে জাপান। শনিবার এক বক্তৃতায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা এ কথা জানান।

তিনি বলেন, নারী ও শিশুসহ যেসব অনিয়মিত অভিবাসী ভারত মহাসাগর পাড়ি দেয়ার চেষ্টা করছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। ফলে জাপান জাতিসংঘের শরণার্থী সংস্থার মতো আন্তর্জাতিক সংস্থাসমূহের মাধ্যমে ৩৫ লাখ ডলার সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ অর্থ এসব অভিবাসীর খাদ্য ও আশ্রয় ছাড়াও সমুদ্রে তাদের গতিবিধি নিয়ে তথ্য বিশ্লেষণের কাজেও ব্যবহৃত হবে।

উল্লেখ্য, মিয়ানমারে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের অভিযোগ তারা দেশটির সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সরকার দ্বারা নানা ধরণের নির্যাতন ও বৈষম্যের শিকার হয়ে আসছে। মিয়ানমার সরকার তাদের ন্যুনতম নাগরিকত্বের স্বীকৃতি দিতেও অনিচ্ছুক।

আরএস/আরআই/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।