রাডার ত্রুটিতে নিউজিল্যান্ডে বিমান চলাচল বন্ধ
রাডারে ত্রুটির কারণে নিউজিল্যান্ডে সকল বিমান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার দুপুরে এ ত্রুটি দেখা দেয়ার পর বিমান চলাচল বন্ধ করে দেশটি। খবর এএফপির।
নিউজিল্যান্ডের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় নিয়োজিত সরকারের এয়ারওয়েজ নিউজিল্যান্ডের এক মুখপাত্র বলেন, ‘মঙ্গলবার স্থানীয় সময় বেলা ২টা ৪৮ মিনিটে রাডার অকেজো হয়ে পড়ে। এ মুহূর্তে আমরা রাডার নিয়েই কাজ করছি।’
তিনি আরো বলেন, রাডারে ত্রুটির কারণে সেখানে সকল বিমান চলাচল বন্ধ রয়েছে। ফলে কোনো বিমান ওঠা-নামা করছে না।
এসকেডি/পিআর