ইরাকে সহিংসতা-হামলায় নিহত ১৮


প্রকাশিত: ০৯:৩১ পিএম, ২৪ জুন ২০১৫

ইরাকে চরমপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংঘর্ষে এবং আইএসর আস্তানায় বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

বুধবার সালাউদ্দিন ও আনবার প্রদেশে এই হামলা ও সহিংসতায় ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

খবরে বলা হয়, প্রদেশ দুটোতে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৬ জন।

সালাউদ্দিনে আইএসের সহযোগী জিহাদি দল হাশব শাবির সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। এতে পাঁচ পুলিশ ও তিন আত্মঘাতী হামলাকারী নিহত হন। আহত হন আট নিরাপত্তাকর্মী।

অন্যদিকে আনবারে বিদ্রোহী নিয়ন্ত্রিত ফাল্লুজাহ শহরে আইএসের আস্তানায় বিমান হামলা চালায় সরকারি বাহিনী। এতে অন্তত আট জন নিহত হন। আহত হন আরও ২৮ জন।

টিআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।