নির্বাচনী আইন ভঙ্গে কানাডায় পার্লামেন্টারি সেক্রেটারির জেল
নির্বাচনী আইন ভঙ্গের দায়ে কানাডার প্রধানমন্ত্রীর সাবেক পার্লামেন্টারি সেক্রেটারি এবং ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি ডিন ডেল ম্যাস্ট্রোকে অন্টারিওর সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের বিচারক লিসা ক্যামেরনের আদালত এক মাসের কারাদণ্ড দিয়েছে এবং সেই সাথে পরবর্তী চার মাস গৃহবন্দী থাকার আদেশ দেয় আদালত।
বিচারক লিসা বলেন, তিনি শুধু আইনই ভঙ্গ করেননি, প্রতারণাও করেছেন এবং মিথ্যা বলেছেন। এই রায়ের পরপরই পুলিশ ম্যাস্ট্রোকে হাতকড়া এবং পায়ে বেড়ি পরিয়ে কারাগারে নিয়ে যায়।
আরএস/এমএস