কোবানি দখলের দাবি আইএসের
তুর্কি সীমান্তে সিরিয়ার কোবানি শহরের দখল নিয়েছে ইসলামিক স্টেটের জঙ্গিরা। কুর্দি সেনাবাহিনী ও বেসরকারী স্বেচ্ছাসেবি সংগঠনের কর্মীরা এ তথ্য জানিয়েছে।
শহরটিতে বৃহস্পতিবার আইএস যোদ্ধাদের আকস্মিক হামলায় বেসামরিক লোকজনসহ নারী, শিশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শহরটিতে দুইশ জনের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। এদের অধিকাংশের শরীরে বুলেটের চিহ্ন রয়েছে।
জানুয়ারিতে কুর্দি সেনাবাহিনী আইএস যোদ্ধাদের কাছ থেকে কোবানি শহরের দখল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল।
অন্যদিকে, সিরিয়া শহর থেকে ২৭০ কিলোমিটার দূরে হাসাকেহ শহরে আইএস ও কুর্দি সেনাবাহিনীর যুদ্ধ অব্যাহত রয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার মিত্ররা এ হামলার পর সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
উল্লেখ্য, সিরিয়ায় গত চার বছরের এ যুদ্ধে প্রায় দুই লাখ মানুষের প্রাণহানী ঘটেছে। এছাড়া প্রায় ১১ মিলিয়ন লোক ঘরবাড়ি ছেড়ে গেছেন।
কোবানির সর্বশেষ অবস্থা: শনিবার পর্যন্ত কোবানির বিভিন্ন এলাকায় ধোঁয়া উড়তে দেখা গেছে। সিরিয়ান কুর্দি বাহিনীর মুখপাত্র রেডার জেলিল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তুর্কি সীমান্ত দিয়ে আট আইএস যোদ্ধা পালিয়ে গেছে।
এএইচ/এমএস