অবশেষে বিদেশি পর্যটকদের জন্য দুয়ার খুললো ভারত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১৫ অক্টোবর ২০২১

দীর্ঘ ১৯ মাস পর বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিয়েছে ভারত। কারণ দেশটিতে দৈনিক সংক্রমণের হার কমেছে। তাই শিথিল করা হয়েছে করোনার বিধিনিষেধ। যারা চার্টার্ড ফ্লাইটে ভ্রমণ করবে তাদের জন্য শুক্রবার থেকে ভিসা দেওয়া শুরু করেছে দেশটি। শুক্রবার (১৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির সরকারের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ১৫ অক্টোবরের আগের সব ভিসা অবৈধ বলে বিবেচিত হবে। তার মানে হলো ভারত ভ্রমণের ক্ষেত্রে নতুন করে ভিসা নিতে হবে।

যারা ভারতে শুক্রবার পৌঁছাবে তারাই হবে ১৯ মাস পর প্রথম ভ্রমণকারী। ২০২০ সালের মার্চ থেকে দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় নরেন্দ্র মোদী প্রশাসন। তারপর থেকেই ভ্রমণ ভিসা দেওয়া বন্ধ করে দেয় দেশটির কর্তৃপক্ষ। করোনা মহামারি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণেই এমন সিদ্ধান্ত নিয়ে ছিল দেশটি। যদিও গত কয়েক মাস ধরে বিভিন্ন দেশের কিছু কূটনীতিক এবং ব্যবসায়িক কর্মকর্তাদের ভিসা দিয়ে আসছে দেশটি।

jagonews24

এমাসের শুরুতেই বিদেশি ভ্রমণকারীদের ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছিল ভারত। যখন দৈনিক সংক্রমণের হার কমলো তখনই এ সিদ্ধান্ত কার্যকর করলো দেশটি।

এরই মধ্যে ভারতে পর্যটন মৌসুম শুরু হয়ে গেছে। তাই বিদেশিদের জন্য ভিসা দেওয়া শুরু করেছে দেশটি। যাতে করোনা মহামারিতে ভুগতে থাকা পর্যটনখাত পুনরুজ্জীবিত হতে পারে।

ভারতে বরাবরই কর্মসংস্থান এবং জিডিপিতে বড় অবদান রাখে পর্যটনখাত। কিন্তু করোনা মহামারিতে পর্যদুস্ত হয় দেশটির এ মূল্যবান বৈদেশিক মুদ্রা আয়ের খাতটি।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।