`মোটা হাতি ডাকলে বিচ্ছেদ চাইতে পারেন স্বামী`


প্রকাশিত: ০২:২৮ পিএম, ২৮ মার্চ ২০১৬

স্বামীকে ‘মোটা হাতি’ বলে ডাকলেও তা বিবাহ বিচ্ছেদের জন্যে একটি যৌক্তিক কারণ হতে পারে। সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লির একটি আদালত ২০১২ সালে নিম্ন আদালতের এরকম একটি রায় বহাল রেখেছে।

স্বামীকে ‘মোটা হাতি’ বলে উল্লেখ করলে সেটাকে `মানসিক বর্বরতা` বলে তুলনা করেছিলো নিম্ন আদালত। পঁয়ত্রিশ বছর বয়সী ওই স্বামীর ওজন ছিল ১০০ কেজি। আদালতে তিনি বলেন, অতিরিক্ত মোটা হওয়ার কারণে তার স্ত্রী প্রায়শই ‘মোটকা হাতি’ বলে ডেকে তাকে খোটা দিতেন। কারণ তিনি তার যৌন চাহিদা পূরণ করে তাকে সুখী করতে পারতেন না।

বিচারকের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হাতি বা মোটকা হাতি বলে ডাকা, যদিও তিনি মোটা হয়ে থাকেন, এটা আত্মমর্যাদা ও আত্মসম্মানের ওপর আঘাত হানারই সমান।

অবশ্যই এসব ডাকের ব্যাপারে বাদী স্বামী খুব স্পর্শকাতর ছিলেন। বিবাদী স্ত্রী কৌতুক করে তার স্বামীকে এভাবে ডাকেননি। ডাকেননি ভালোবাসা কিংবা কোনো ধরনের আদরের বহিঃপ্রকাশ হিসেবেও। তবে স্ত্রীর বক্তব্য, স্বামীর এসব অভিযোগ ভ্রান্ত এবং সুনির্দিষ্ট নয়। তবে আদালত তার যুক্তি নাকচ করে দিয়েছে।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।