ব্রাসেলস হামলা : প্রমাণের অভাবে সন্দেহভাজনের মুক্তি
ব্রাসেলস হামলায় আটক সন্দেহভাজন এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তথ্য-প্রমাণের অভাবে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় বলে বেলজিয়ামের কর্মকর্তারা জানিয়েছেন।
বেলজিয়ামের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তি পাওয়া ওই ব্যক্তির পুরো নাম ফয়সাল চেফ্ফু।
এদিকে, ব্রাসেলস বিমানবন্দরে মঙ্গলবারের হামলায় জড়িত সন্দেহে তৃতীয় এক সন্দেহভাজনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে বেলজিয়াম পুলিশ। বিমানবন্দর ও মেট্রো-স্টেশনে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের হামলায় অন্তত ৩৫ জন নিহত ও তিন শতাধিক আহত হয়েছেন।
এসআইএস/এবিএস