কোহলি ইস্যুতে অমিতাভ-ফ্লিনটফের টুইট যুদ্ধ


প্রকাশিত: ০৬:৪৪ এএম, ২৯ মার্চ ২০১৬

ভারতের অন্যতম ব্যাটিং মাস্টার বিরাট কোহলি। তার ব্যাটিং তান্ডবে নাস্তানাবুদ অসি বোলাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার উপর ভর করেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। ম্যাচে ৫১ বল খেলে ৮২ রানে অপরাজিত ছিলেন কোহলি। এমন বিধ্বংসী ইনিংসের পর ভারতীয় এই অভিজ্ঞ ব্যাটম্যানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে গোটা বিশ্ব। টুইট করে এই ব্যাটিং মাস্টারের প্রশংসা করেছেন তারকারা।

অন্য সবার মতো  বিরাটের প্রশংসা করতে ভোলেননি ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। এক টুইট বার্তায় তিনি লেখেন, কী অসাধারণ জাতের প্লেয়ার বিরাট! এভাবে চলতে থাকলে একদিন ও জো রুটের মতো ভাল ক্রিকেটার হয়ে যাবে!।

ফ্লিনটফের এমন মন্তব্যে ক্ষেপে যান অমিতাভ বচ্চন। এই টুইটের জবাবে বিগ বি পাল্টা দেন, ‘এই রুটটা আবার কে? শেকড় থেকে টেনে উপড়ে ফেলব রুটকে।’

omitav-flintof-status

এরপর ফ্লিনটফ সহাস্য ইমেজসহ অমিতাভকে প্রশ্ন করেন, ‘সরি, আপনি কে?’

এখানেই থেমে থাকেননি ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার। ব্রিটিশ ক্রীড়াজগতের জনপ্রিয় ব্যক্তিত্ব পিয়ার্স মর্গ্যানের উদ্দেশে তিনি টুইট করেন, ‘তোমাকে কী রকম হেনস্থা সহ্য করতে হয়, এখন বুঝতে পারছি। কিছু লোকজন ইয়ার্কি বোঝে না!’

তার ইঙ্গিত স্পষ্ট যে, রুটের সঙ্গে বিরাট কোহলির তুলনা তিনি নিছক ঠাট্টার খাতিরে করেছেন।

আরএ/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।