মালিঙ্গার চোটে কপাল খুললো মাদুশানের
চোটের কারণে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন পেসার ইশান মালিঙ্গা। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে প্রমোদ মাদুশানকে। ইংল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে কাঁধে চোট পেয়েছিলেন মালিঙ্গা।
প্রথমে ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে না থাকলেও দলে ফিরলেন ২৪ বছর বয়সী মিডিয়াম পেসার মাদুশান। শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত তিনি ৮টী টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
৮.৬৩ ইকোনমিতে শিকার করেছেন ১২টি উইকেট। বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়লেও ছিলেন ছিলেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের স্কোয়াডে। মাদুশান তবে সবশেষ টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের এপ্রিলে।
মাথিশা পাতিরানা ও দুশমন্ত চামিরার নেতৃত্বাধীন পেস আক্রমণে এবার যুক্ত হলেন মাদুশান। ২০১৪ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ৮ ফেব্রুয়ারি কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপের অন্যান্য দল অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে।
আইএন