ন্যাটো জোটকে সেকেলে বললেন ট্রাম্প


প্রকাশিত: ১১:৩২ এএম, ৩০ মার্চ ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প এবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সমালোচনা করেছেন। ন্যাটোকে সেকেলে উল্লেখ করে মার্কিন এই ধনকুবের বলেন, বিশ্বের সবচেয়ে বড় হুমকি সন্ত্রাসবাদ মোকাবেলায় ন্যাটোর যুদ্ধাস্ত্র অপ্রতুল।

আগামী মঙ্গলবার উইসকনসিনের প্রাইমারি উপলক্ষে মার্কিন সংবাদ সংস্থা সিএনএনের এক অনুষ্ঠানে ভোটারের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ট্রাম্প বলেন, ন্যাটোতে পরিবর্তন আনতে হবে নতুবা আমাদের কিছু করতে হবে। ভালো কিছুর জন্য এতে পরিবর্তন করতে হবে।

তিনি বলেন, পরিবর্তনের জন্য সম্পূর্ণ বিকল্প একটি নতুন সংগঠন চালু করতে হবে। তবে সেটি কী ধরনের হবে সেবিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি মার্কিন এই রাজনীতিক। বিশ্বমঞ্চে ন্যাটো নিয়ে যুক্তরাষ্ট্র অনেক বেশি বাড়াবাড়ি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

রিপাবলিকান এই মনোনয়ন প্রত্যাশী বলেন, এ দেশকে পুনর্গঠন করতে হবে, এসব কর্মকর্তাদের থামাতে হবে। আর এটি প্রথমে শুরু করতে হবে আমাদেরই।  

এর আগে ওই অনুষ্ঠানে অংশ নিয়ে রিপাবলিকান দলের আরেক প্রার্থী টেড ক্রুজ বলেন, ডোনাল্ড ট্রাম্পকে থামাতে নয়, জয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।