পাবনায় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০১:১১ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আসাদুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

আসাদের পরিবারের দাবি, পুরোনো মামলায় তাকে হেনস্তা করার উদ্দেশ্যে পুলিশ ডেকে গ্রেফতার করানো হয়। তার দ্রুত মুক্তি দাবি করে পরিবার।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, ২০২৪ সালের একটি অর্থঋণ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গোপন সংবাদে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

আলমগীর হোসাইন নাবিল/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।