চলে গেলেন নোবেলজয়ী সাহিত্যিক ইমরে কারতেজ


প্রকাশিত: ০৯:০০ এএম, ০১ এপ্রিল ২০১৬

চলে গেলেন সাহিত্যে নোবেলজয়ী লেখক ইমরে কারতেজ (৮৬)।  বৃহস্পতিবার রাজধানী বুদাপেস্টে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

সাহিত্যকর্মে নাৎসীদের গণহত্যার সত্যচিত্র তুলে ধরায় ২০০২ সালে নোবেল পুরস্কার লাভ করেন তিনি। মানবতা কতোটা নিচে নামতে পারে সেই বিষয়টি নাৎসী গণহত্যার চিত্র বর্ণনায় তুলে ধরেছেন তিনি।

ইমরে কারতেজ ১৯২৯ সালে বুদাপেস্টে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসী বাহিনীর গণহত্যা থেকে বেঁচে গিয়েছিলেন তিনি। দুটি বন্দি শিবিরে থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে মুক্তি পান কারতেজ। তার প্রকাশিত উপন্যাসগুলো হলো- ফিয়াসকো, কাদিশ ফর অ্যান আনবর্ন চাইল্ড, ফেটলেস।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।