সিইউজের নেতৃবৃন্দকে বিএফইউজে ও ডিইউজে’র অভিনন্দন


প্রকাশিত: ০১:৩০ এএম, ০২ এপ্রিল ২০১৬

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদ্য নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি জাফর ওয়াজেদ এবং মহাসচিব ওমর ফারুক, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী পৃথক বার্তায় সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীকে নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

বার্তায় সিইউজের নির্বাহী কমিটির বিজয়ী অন্যান্য কর্মকর্তা ও সদস্যদেরও অভিনন্দন জানানো হয়।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সিইউজের নির্বাচন অনুষ্ঠিত হয়।

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।