ট্রাম্প পররাষ্ট্রনীতি ভালো জানেন না : ওবামা


প্রকাশিত: ০৮:০৬ এএম, ০২ এপ্রিল ২০১৬

মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিজ দলের মনোনয়নপ্রত্যাশীর তালিকায় প্রথম সারিতে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে মনোনয়নের দৌঁড়ে এগিয়ে থাকলেও পররাষ্ট্রনীতি খুব একটা জানেন না ট্রাম্প। এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

সম্প্রতি ওয়াশিংটনে আয়োজিত পারমাণবিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়েছেন ৫০টি দেশের শীর্ষ নেতারা। ওই সম্মেলনে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ওবামা।

ট্রাম্প দক্ষিণ কোরিয়া এবং জাপানের পারমাণবিক অস্ত্র বিষয়ে বিবৃতি প্রদান করায় শুক্রবার পারমাণবিক নিরাপত্তা সম্মেলনের বৈঠকে ট্রাম্পকে উদ্দেশ্য করে ওবামা বলেন, আপনারা যে বিবৃতি পেয়েছেন, ওই বিবৃতি প্রদানকারী ব্যক্তি পররাষ্ট্রনীতি, পারমাণবিক অস্ত্রনীতি, কোরীয় উপদ্বীপ বা সামগ্রিক বিশ্ব সম্পর্কে খুব বেশি কিছু জানেন না।  সেকারণেই তিনি এধরনের মন্তব্য করেছেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।