মার্কিন কংগ্রেসে ইসরায়েলের বিরোধিতা, বের করে দেওয়া হলো সাবেক সেনাকে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ০৫ মার্চ ২০২৬
বুধবার (৪ মার্চ) একটি শুনানি চলাকালে ইসরায়েলের বিরোধিতা করায় মার্কিন কংগ্রেস থেকে টেনে-হিচড়ে বের করে দেওয়া হয় ব্রায়ান ম্যাকগিনিস নামে এক সাবেক মেরিন সেনাকে/ ছবি: এক্স থেকে সংগৃহীত

মার্কিন কংগ্রেসে একটি শুনানি চলাকালে বুধবার (৪ মার্চ) ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রতিবাদ করায় এক মার্কিন মেরিন সেনাকে টেনে-হিচড়ে বের করে দেওয়া হয়েছে। প্রতিবাদকারী ব্রায়ান ম্যাকগিনিস আসন্ন নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী হিসেবে সিনেটের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শুনানিকক্ষে নিরাপত্তা কর্মকর্তারা তাকে বাইরে নিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার করে বলেন, ইসরায়েলের জন্য কেউ লড়তে চায় না।

সিবিএস নিউজের সাংবাদিক অ্যালান হে সামাজিক মাধ্যমে প্রকাশ করা একটি ভিডিও ক্লিপে দেখা যায়, আরেক সাবেক সেনা কর্মকর্তা ও মন্টানার সিনেটর টিম শিহি, ক্যাপিটল পুলিশের সদস্যদের ম্যাকগিনিসকে জোর করে কক্ষের বাইরে নিয়ে যেতে সহায়তা করছেন।

পরে সিবিএসকে দেওয়া বক্তব্যে টিম শিহি বলেন, তিনি পরিস্থিতি শান্ত করতে সহায়তা করার জন্যই ওই পদক্ষেপ নিয়েছিলেন। তার ভাষায়, তিনি সহায়তা করতে ও উত্তেজনা কমাতে এগিয়ে গিয়েছিলেন।

সূত্র: আল-জাজিরা

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।