কলম্বিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ


প্রকাশিত: ০৮:২০ এএম, ০৩ এপ্রিল ২০১৬

কলম্বিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন কয়েক হাজার মানুষ। শনিবার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস ও তার সরকারের সঙ্গে গেরিলা সংগঠন ফার্ক এর শান্তি প্রক্রিয়ার বিরোধিতা করে দেশটির ২০টির বেশি শহরে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

তবে কোন কোন নগরীতে ভারী বৃষ্টিপাতের কারণে বড় ধরনের সমাবেশ করতে পারেনি বিক্ষোভকারীরা। অনেকে হলুদ, নীল ও লাল রঙের কলম্বিয়ান পতাকা দিয়ে শরীর ঢেকে বিক্ষোভে অংশ নেয়। দেশটির সাবেক প্রেসিডেন্ট আলভারো ইউরিবের রাজনৈতিক দল ডেমোক্রেটিক সেন্টার পার্টি এ আন্দোলনের ডাক দিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম।

প্রসঙ্গত, কলম্বিয়া সরকার দেশটির দ্বিতীয় বৃহত্তম গেরিলা সংগঠন ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) এর সঙ্গে শান্তি আলোচনা শুরু করার কয়েকদিন পরই এ বিক্ষোভের আয়োজন করা হয়।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।