নতুন ফান শো নিয়ে আবু হেনা রনি


প্রকাশিত: ১০:৩৪ এএম, ০৩ এপ্রিল ২০১৬

ভারতের জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ বদলে দিয়েছে আবু হেনা রনির ভাগ্য। অখ্যাত এক যুবক থেকে তিনি রাতারাতি দুই বাংলার তারকা হয়ে উঠেছেন।

তারপর থেকে বেশ ব্যস্ত সময় পার করছেন নানা রকম টিভি নাটক-টেলিফিল্মে। রনিকে দেখা গেছে বেশ কিছু কৌতুক-ফান অনুষ্ঠানেও। সেই ধারাবাহিকতায় এবার তিনি উপস্থাপনা করতে যাচ্ছেন ‘নেট ফান’ নামে বৈশাখী টিভির বিনোদনমূলক ফান শো-এর।

এই অনুষ্ঠান নিয়ে এর প্রযোজক এস আলী সোহেল বলেন, ‘বর্তমান বিশ্বে ইন্টারনেট বিনোদনের একটি অন্যতম মাধ্যম। নেটে ইউটিউবসহ আরো নানা রকম সাইট রয়েছে যেখানে বিভিন্ন ধরনের কনটেন্ট যা মানুষের মনোরঞ্জনের পাশাপাশি শিক্ষণীয় বিষয় লুকিয়ে থাকে। যেমন ফানি প্র্যান্ক, ফানি ভিডিও, শর্ট ফিল্ম, ডাবস্ম্যাশ, সোস্যাল এক্সপেরিমেন্টাল, মিউজিক কন্টেন্ট, হাউ টু বিউল্ড, হাউ টু ইউস, হোম মেড ফান, অ্যামেজিং পিপল ইন দ্য ওয়ার্ল্ড, স্ট্রিট ফান, স্ট্রিট ডান্স, সার্কাস, ম্যাজিক, স্টুপিড অফ সায়েন্স, সিক্রেট রিভিল, এ্যামেজিং প্লেস অব দ্য ওয়ার্ল্ড, ইনক্রিটিবল পিপল অফ দ্য অব ওয়ার্ল্ড, গেমসসহ আরো নানাবিধ কন্টেন্ট। এসব থেকে সেরা সেরা বিষয়গুলো বাছাই করে অনুষ্ঠানটিতে দেখানো হবে।

আবু হেনা রনির উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গলবার রাত ৮ টায়।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।