ভারতে মন্ত্রীসভায় পরিবর্তন আনবেন মোদি


প্রকাশিত: ০৩:৩৫ এএম, ০৫ এপ্রিল ২০১৬

ভারতে মন্ত্রীসভার পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটিতে মে মাসে মন্ত্রীসভার পুনর্বিন্যাস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
মোদির মন্ত্রীসভায় বর্তমানে ৭০ জন মন্ত্রী আছেন। তবে মন্ত্রীসভায় কি ধরনের পরিবর্তন আসবে তা নির্ভর করবে ১৯ মে বিধানসভার নির্বাচনী ফলাফলের ওপর। কেন্দ্র ছাড়াও পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং কর্ণাটকের বিজেপি সরকারের মন্ত্রীসভায়ও পরিবর্তন আসতে পারে বলে দলীয়সূত্রে জানা গেছে।

মে মাসের ১০ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে এই পুনর্বিন্যাস হতে পারে বলে বিজেপি’র একটি সূত্র জানিয়েছে। ২৬ মে মোদী সরকারের দুই বছর পূর্ণ হবে। পুনর্বিন্যাস হলে কিছু নতুন মন্ত্রী যোগ হতে পারেন, আবার অদক্ষ মন্ত্রীরা বাদও পড়তে পারেন।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।