মার্কেন্টাইল ব্যাংকের ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা


প্রকাশিত: ০৮:৩৮ এএম, ০৫ এপ্রিল ২০১৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
 
সূত্র জানায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করে। সমাপ্ত বছরে কোম্পানিটির কনসোলেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯০ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ০৬ পয়সা।
 
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ মে সকাল ১১ টায় রাজধানীর বিজয়নগর ফার হোটেলে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

এসআই/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।