আইপিএল

উদ্বোধনী ম্যাচেই ২০০’র বেশি রান করলো সানরাইজার্স

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩২ পিএম, ২৮ মার্চ ২০২৬

আইপিএলের উদ্বোধনী ম্যাচের উদ্বোধনী ইনিংসেই হলো রানবন্যা। টস হেরে ব্যাট করতে নামা সানরাইজার্স হায়দরাবাদ ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ২০১ রান। ৩৮ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক ইশান কিশান।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে হায়দরাবাদ। শুরুতে ট্রাভিস হেড ১১ রান করে এবং অভিষেক শর্মা ৭ রান করে আউট হলেও ইশান কিশান হাল ধরেন। ২৭ বলে হাফ সেঞ্চুরি করে পরে ৩৮ বলে ৮০ রান করে আউট হন। ৮টি বাউন্ডারির সঙ্গে মারেন ৫টি ছক্কা। ১৮ বলে ৪৩ রান করেন অনিকেত ভার্মা।

২২ বলে ৩১ রান করে আউট হন হেনরিখ ক্লাসেন। অন্য ব্যাটাররা অবশ্য রান খুব বেশি করতে পারেনি। তবে, শেষ পর্যন্ত ২০০ রানের গণ্ডি পার হয় হায়দরাবাদ। বেঙ্গালুরুর জ্যাকব ডাফি নেন ৩ উইকেট। রোমারিও শেফার্ডও দখল করেন ৩ উইকেট।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।