অভিবাসন জালিয়াতি রোধে এফবিআইয়ের ভুয়া বিশ্ববিদ্যালয়


প্রকাশিত: ০৫:০৮ এএম, ০৬ এপ্রিল ২০১৬

যুক্তরাষ্ট্রে অভিবাসন জালিয়াত চক্রের সঙ্গে যুক্ত লোকজনকে ধরতে একটি ভুয়া বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিল এফবিআইয়ের গোয়েন্দারা। ইউনিভার্সিটি অব নর্দার্ন নিউজার্সি নামের ওই বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর ছদ্মবেশে ছিলেন এফবিআই এজেন্টরা। খবর বিবিসির।

চার বছর ধরে চালানো ওই অভিযানের শেষে একুশ ২১ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, অভিযুক্তরা জানতেন যে, এই বিশ্ববিদ্যালয়টির আসলেই কোনো অস্তিত্ব নেই। কিন্তু এটা যে অভিবাসন কর্তৃপক্ষের একটি ফাঁদ সেটি তারা ধারণাও করতে পারেননি। এক হাজারেরও বেশী বিদেশী নাগরিকের কাছ থেকে হাজার হাজার ডলার হাতিয়ে নিয়েছে ওই চক্রটি।

বহু বিদেশী নাগরিক শিক্ষার্থী ভিসায় আমেরিকায় ঢুকে সেখানে স্থায়ী হতে চাইছিল। যেসব ছাত্রছাত্রীর নাম তালিকায় উঠে এসেছে তাদের অধিকাংশই চীন এবং ভারতের নাগরিক। এফবিআই এজেন্টরা একটি ভুয়া ওয়েব সাইট তৈরি করে সেখানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে বিভিন্ন পোস্ট দিয়ে আসছিল।

এভাবেই সন্দেহভাজনদের সঙ্গে যোগাযোগ তৈরি করে তারা। পরে তাদের জালিয়াতি হাতে নাতে ধরা পড়ে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।