এটাই ‘শেষ যুদ্ধ’ নয়: ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধই যে শেষ যুদ্ধ এমন কোনো প্রতিশ্রুতি আমরা দিচ্ছি না। শত্রুদের বিরুদ্ধে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, ইসরায়েলের ‘শত্রুরা’ এখনো তাদের ওপর হামলা চালাতে সক্ষম হলেও তারা কোনো ‘অস্তিত্বগত হুমকি’ তৈরি করতে পারছে না। তবে শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আমরা এমন প্রতিশ্রুতি দিচ্ছি না যে এটিই ‘শেষ যুদ্ধ’।
এদিকে, গিদেওনের এই মন্তব্যের কিছুক্ষণ পরেই ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলের কিরিয়াত শমোনা এলাকায় হিজবুল্লাহর গোলাবর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লেবানন সীমান্তবর্তী এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার পর এই হামলার ঘটনা ঘটে।
ইসরায়েলি গণমাধ্যম আরও জানিয়েছে, লেবানন থেকে ছোড়া রকেট হামলার ফলে কিরিয়াত শমোনায় এক ব্যক্তি আহত হয়েছেন।
সূত্র: আল-জাজিরা
এসএএইচ