মদ না পেয়ে লঙ্কাকাণ্ড বিহারে!


প্রকাশিত: ০১:১৩ পিএম, ০৭ এপ্রিল ২০১৬

রাজ্যজুড়ে মদের আসর। ছোট থেকে শুরু করে বড়, সবাই নিয়মিত মদ্যপানে ব্যস্ত। নেশা ছাড়াতে মঙ্গলবার ভারতের বিহার রাজ্যে মদ নিষিদ্ধ করা হয়। এরপরে যা ঘটেছে রীতিমতো অবিশ্বাস্য! ওইদিন রাত থেকে মদ না পেয়ে এখন পর্যন্ত বিহারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে সাড়ে সাতশ মানুষ।

এদের মধ্যে একজন তো লঙ্কাকাণ্ড ঘটিয়েছেন; মদ না পাওয়ায় আস্ত সাবান খেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মদ নিষিদ্ধের পরপরই বিহারের এই চিত্র এখন দেশটির গণমাধ্যমেও বেশ আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।  রাজ্যজুড়ে শুরু হয়েছে মারাত্মক মদ প্রত্যাহার কর্মসূচি। ইতোমধ্যেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে ৭৫০ রোগী উইথড্রয়াল সিম্পটমস-এ ভুগছে। চিকিত্ৎসকরা বলছেন, মদ না পেয়ে কারও শরীর কাঁপছে। মুখ বিকৃত হয়ে যাচ্ছে। কেউ কেউ পরিবারের লোকজনকেও চিনতে পারছেন না। এক ব্যক্তি মদ না পেয়ে গোটা সাবান খেয়ে ফেলেছেন। শারীরিক অবস্থা গুরুতর।

প্রশাসনের কর্মকর্তারা বলছেন, রাতেই ৭৫০ জনকে সরকারের বিভিন্ন ডি-অ্যাডিকশন সেন্টারে ভর্তি করা হয়। এক চিকিৎসক জানান, এক ব্যক্তি তার পরিবারের লোকদের কিছুতেই চিনতে পারছেন না। তিনি প্রত্যেকদিন ৬০০ থেকে ১২শ মিলিলিটার দেশি মদ খেতেন। মদ নিষিদ্ধ হওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

১৭ বছর বয়সি এক কিশোরের মা বলেন, আমার ছেলে প্রত্যেকদিন গলা পর্যন্ত মদ খেত। মঙ্গলবার রাতে মদ না পেয়ে হাতের কাছে যা পাচ্ছে, তাই খাচ্ছে। এমনকি মরিচও বাদ দিচ্ছে না। প্রচন্ড মারধর করছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।