যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০০ পিএম, ০৮ এপ্রিল ২০২৬
ফাইল ছবি

সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির মধ্যে লেবানন অন্তর্ভুক্ত নয়। বুধবার (৮ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেছেন। এদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননে হামলা হলে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখান করা হবে।

মার্কিন গণমাধ্যম পিবিএস নিউজ আওয়ার-এর সাংবাদিক লিজ ল্যান্দারস-এর সঙ্গে টেলিফোনে আলাপকালে ট্রাম্প জানান, ইসরায়েল-লেবানন সংঘাতকে তিনি আলাদা একটি সংঘর্ষ হিসেবে দেখছেন।

ট্রাম্প বলেন, হ্যাঁ, তারা (লেবানন) এই চুক্তির অন্তর্ভুক্ত ছিল না।

ট্রাম্প আরও দাবি করেন, হিজবুল্লাহ-এর কারণেই লেবাননকে চুক্তির বাইরে রাখা হয়েছে। তার ভাষায়, হিজবুল্লাহর কারণেই তারা অন্তর্ভুক্ত নয়। এটাও সমাধান হয়ে যাবে। সব ঠিক আছে।

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।