অনাহারে মরছে ইরাকের বাসিন্দারা


প্রকাশিত: ০৭:০৫ এএম, ০৮ এপ্রিল ২০১৬

ইরাকে হাজার হাজার মানুষ না খেতে পেয়ে মরতে বসেছে। দেশটির  আল আনবার প্রদেশের ফাল্লুজাহ শহরে প্রায় ৫০ হাজার ইরাকি অনাহারে দিন কাটাচ্ছে। শহরটি ইসলামিক স্টেটের দখলে থাকায় তারা কেউ ওই এলাকা থেকে পালাতে পারছে না আবার বাইরে থেকে কেউ তাদের মানবিক সহায়তাও দিতে পারছে না।

তিন মাস ধরে ওই এলাকার মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। শহরের বেশ কিছু এলাকায় মহামারি দেখা দিয়েছে।  

মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, ফাল্লুজাতে জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। সেখানে মানুষ তীব্র খাদ্যসংকট মোকাবেলা করছে। তাদের জরুরি ভিত্তিতে সহায়তা করা না হলে খাদ্যের অভাবে হাজার হাজার মানুষ প্রাণ হারাবে।

গত কয়েক মাসে শিশুসহ শহরের প্রায় ১শ ৪০ বাসিন্দা খাদ্য ও ঔষুধের অভাবে প্রাণ হারিয়েছেন।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।