শিক্ষক-কর্মচারী নেবে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ফাইল ছবি

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩টি পদে ৩৫ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

পদের বিবরণ

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: সিলেট

আবেদনের ঠিকানা: অধ্যক্ষ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জালালাবাদ সেনানিবাস, সিলেট। আবেদনপত্রে মোবাইল নাম্বার এবং খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি: অধ্যক্ষ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর অনুকূলে ১ নং পদের জন্য ১০০০ টাকা, ২-৩ নং পদের জন্য ৭৫০ টাকা, ৪-৫ নং পদের জন্য ৭০০ টাকা, ৬-১৩ নং পদের জন্য ৫০০ টাকা এমআইসিআর পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার স্লিপ পাঠাতে হবে।

লিখিত পরীক্ষা: ২৮ ফেব্রুয়ারি ২০২৬
সময়: সকাল ১০টা

আবেদনের শেষ সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: ইত্তেফাক, ৬ ফেব্রুয়ারি ২০২৬

এমআইএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।