জাগো নিউজে চাকরির সুযোগ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:১২ পিএম, ১৮ মে ২০২৬
শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম। ফাইল ছবি

বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম ‘শিক্ষানবিশ রিপোর্টার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৫ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

এক নজরে জাগোনিউজ২৪.কমের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

তথ্যের ধরন বিবরণ
প্রতিষ্ঠানের নাম জাগোনিউজ২৪.কম
পদের নাম শিক্ষানবিশ রিপোর্টার
পদসংখ্যা নির্ধারিত নয়
চাকরির ধরন বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর (সাংবাদিকতা ও ইরেজি বিভাগ অগ্রাধিকার)
অভিজ্ঞতা প্রযোজ্য নয়
বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে
বয়সসীমা নির্ধারিত নয়
সূত্র প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ১৮ মে ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ২৫ মে ২০২৬
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • দক্ষতা: সাবলিল বাংলায় লেখা ও বলা, মোবাইল ও কম্পিউটারে দ্রুত বাংলায় লিখতে জানা, খবরের প্রতিকৌতুহল ও খবরের জন্য ছুটে চলার মানসিকতা থাকা, স্মার্ট ও আত্মবিশ্বাসী এবং সোশ্যাল মিডিয়া ও নতুন ডিজিটাল সাংবাদিকতার টুলস সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা।
  • কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবদনের জন্য গুগল লিংক ফরম পূরণ করুন জাগোনিউজ২৪.কম।

এমআইএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।