তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫
সিটিটিসি সদস্যদের সঙ্গে গ্রেফতার ইফতারুল হাসান স্বপন/ছবি সংগৃহীত

রাজধানীর পল্টন থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা ইফতারুল হাসান ওরফে স্বপনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন মো. সেফাতুল্লাহ পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক মো. হাবিবুর রহমান।

আরও পড়ুন
তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন গ্রেফতার

আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় জামিন শুনানি হয়নি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটে তাকে শাহজাহানপুর থানার গুলবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ মে বিকালে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের অজ্ঞাতনামা ৪০/৫০ জন নেতাকর্মী মালিবাগ রেলগেট থেকে মৌচাকে বিক্ষোভ মিছিল করে। তারা সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন, ক্ষতিসাধনের ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাষ্ট্রবিরোধী মিছিল বের করে। আসামিরা নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিলিত হয়ে উগ্র ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়। এ ঘটনায় রাজধানীর শাহজাহানপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

এমআইএন/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।