রমজানে নিম্ন আদালতের কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন রমজান মাস উপলক্ষে নিম্ন আদালতের কোর্ট ও অফিসের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে সই করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

সেখানে বলা হয়, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এছাড়া অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। উভয় ক্ষেত্রে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৮ ফেব্রুয়ারির এক প্রজ্ঞাপনে হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রি.) সালের পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করেছে। এ অবস্থায় সুপ্রিম কোর্ট রমজান মাস উপলক্ষে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালগুলোর জন্য কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এফএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।