সাবেক মন্ত্রী নুরুজ্জামানকে দুদকের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
আদালতে সাবেক মন্ত্রী নুরুজ্জামান/ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার (শোন অ্যারেস্ট) দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, বর্তমানে রংপুর কোতয়ালি থানার একটি মামলায় নুরুজ্জামান আহমেদ কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রভাব খাটিয়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ব্যাংকের মাধ্যমে সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। একই মামলায় তার স্ত্রী হোসনে আরা বেগমও এজাহারনামীয় আসামি।

এমডিএএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।