শিশির মনির
যে কোনো সংসদ সদস্য প্রথম অধিবেশনে স্পিকারের দায়িত্ব পালন করতে পারবেন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ থেকে শুরু হতে পারে। সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই আলোচনায় প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন কে? তবে যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদ বর্তমানে খালি রয়েছে, ফলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধানের ৭৪ অনুচ্ছেদ ও কার্যপ্রণালি বিধি ৮-১০ মোতাবেক যে কোনো সংসদ সদস্য স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।
সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এমন ব্যাখ্যা দিয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে
জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে ১০-১২ মার্চ: স্বরাষ্ট্রমন্ত্রী
ফেসবুক পোস্টে আইনজীবী শিশির মনির লেখেন, ‘গত ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদ মোতাবেক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুসারে ১৫ মার্চের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করবেন।’
তিনি আরও লেখেন, ‘যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদ খালি, তাই প্রথম অধিবেশনে সংবিধানের ৭৪ অনুচ্ছেদ ও কার্যপ্রণালি বিধি ৮-১০ মোতাবেক যে কোনো সংসদ সদস্য স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন।’
এফএইচ/কেএসআর