সাবেক এমপি দিদারুল আলম ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০২ মার্চ ২০২৬
চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিদারুল আলম

চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিদারুল আলম এবং তার স্ত্রী মোসা. ইসমাত আরা বেগমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, দিদারুল আলমের বিরুদ্ধে ১৩ কোটি ৯৮ লাখ ৩৯ হাজার ৩০৭ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২০টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৯৪৮ কোটি ৮৮ লাখ টাকা সন্দেহজনক লেনদেন ও স্থানান্তরের অভিযোগে একটি মামলা রয়েছে। তার স্ত্রী ইসমাত আরা বেগমের বিরুদ্ধেও ১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৪৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা রয়েছে। তদন্তের প্রয়োজনে তাদের ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সার্কেল কর্মকর্তার জিম্মায় প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এমডিএএ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।