কুষ্টিয়া-৪ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপি প্রার্থী রুমী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১১ মার্চ ২০২৬
সৈয়দ মেহেদী আহমেদ রুমী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আফজাল হোসেন ১ লাখ ৪৬ হাজার ২০৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমী পান ১ লাখ ৩৮ হাজার ৫৭৪ ভোট। ফলে আফজাল হোসেন ৭ হাজার ৬৩০ ভোটের ব্যবধানে জয়ী হন।

কুষ্টিয়া-৪ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ২৪ হাজার ৪১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ৫০৪ জন এবং নারী ভোটার ২ লাখ ১০ হাজার ৯০৮ জন।

এফএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।