বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৯ এএম, ১৬ এপ্রিল ২০২৬

দেশব্যাপী বিদ্যমান তীব্র জ্বালানি সংকটের কারণে আইনজীবীদের একমাত্র নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ১৯ মে বার কাউন্সিলের সাধারণ ও আঞ্চলিক মিলিয়ে মোট ১৪টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বুধবার (১৫ এপ্রিল) বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জ্বালানি সংকটের কারণে নির্বাচনে অংশগ্রহণকারী আইনজীবীদের সারাদেশে নির্বাচনি প্রচারণা কার্যক্রমসমূহ উল্লেখযোগ্যভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এতে বলা হয়েছে, একই সঙ্গে এই ইস্যুতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতির নিকট থেকে প্রাপ্ত আবেদন ও অনুরোধসমূহও বিবেচনায় নেওয়া হয়েছে।

তাই বার কাউন্সিলের জরুরি সভায় আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে এই নির্বাচনের পরবর্তী তারিখ সম্পর্কে বিবৃতিতে কিছু জানানো হয়নি।

এফএইচ/কেএইচকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।