আপিল বিভাগে ভার্চুয়াল আদালতের কার্যক্রম স্থগিত
সুপ্রিম কোর্ট/ফাইল ছবি
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ভার্চুয়াল আদালতের কার্যক্রম স্থগিত করা হয়েছে। রোববার (৩ মে) আপিল বিভাগের রেজিস্ট্রার আশিকুল খবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধান বিচারপতির আদেশে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে কী কারণে ভার্চুয়াল আদালত স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হলো, বিজ্ঞপ্তিতে তা জানানো হয়নি।
আরও পড়ুন
ভার্চুয়ালি সুপ্রিম কোর্টে ১১৭৪ মামলার শুনানি, নিষ্পত্তি ৪০৯
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের (চেম্বার জজ আদালতসহ) সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবারের ভার্চুয়াল কোর্টের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।
গত ২০ এপ্রিলের নোটিশে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল আদালত পরিচালনার সিদ্ধান্ত জানানো হয়।
এফএইচ/ইএ