আইনগত সহায়তার প্রতিবেদন প্রতি মাসের ৩ তারিখের মধ্যে পাঠানোর নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ০৯ মে ২০২৬
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা/ফাইল ছবি

আইনগত সহায়তা-সংক্রান্ত মাসিক প্রতিবেদন প্রতি মাসের ৩ তারিখের মধ্যে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরে পাঠাতে সংশ্লিষ্ট লিগ্যাল এইড অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহকারী পরিচালক (মনিটরিং) মো. আশরাফুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন ও বিচার বিভাগে প্রতি মাসের ৬ তারিখের মধ্যে আইনগত সহায়তা অধিদপ্তরের মাসিক কার্যক্রম-সংক্রান্ত প্রতিবেদন পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন প্রস্তুত ও পাঠানো নিশ্চিত করতে প্রতি মাসের ৩ তারিখের মধ্যে ‘লিগ্যাল এইড অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার’ এর ‘ম্যানুয়াল রিপোর্ট’ ফিচার ব্যবহার করে সব ধরনের মাসিক প্রতিবেদন পাঠানোর জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাঠানো প্রতিবেদনের তথ্যের সঠিকতা ও নির্ভুলতা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট লিগ্যাল এইড অফিসারের ওপর বর্তাবে।

এফএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।