দুই হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১০ মে ২০২৬
সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর/ফাইল ছবি

গণঅভ্যুত্থানকালে হত্যার অভিযোগে রাজধানীর মিরপুর ও রমনা থানায় করা দুটি মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে শুনানি নিয়ে রোববার (১০ মে) হাইকোর্টের  বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে এদিন নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না ও ব্যারিস্টার রেহান হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেছিল।

আরও পড়ুন
সাবেক মেয়র আইভীর ১০ মামলায় জামিন বহাল
আইনজীবী আলিফ হত্যায় চিন্ময় দাসের জামিন হয়নি হাইকোর্টে

গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ১৫ সেপ্টেম্বর বেইলি রোড থেকে নূরকে গ্রেফতার করে পুলিশ। মিরপুর থানায় করা সিয়াম সরদার (১৭) হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

মামলার তথ্যমতে, ২০২৪ সালের ১৮ জুলাই মিরপুরে সিয়ামকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে মামলা হয়। সিয়ামের বাবা সোহাগ সরদার বাদী হয়ে ১২ সেপ্টেম্বর এই মামলা করেন। এতে নূরের নামও রয়েছে। এছাড়া, তার বিরুদ্ধে রমনা থানায় হত্যা মামলাসহ আরও মামলা আছে।

এফএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।