সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ছেলে তমালের আয়কর নথি জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১০ মে ২০২৬
মহানগর দায়রা জজ কোর্ট, ঢাকা

দুর্নীতি দমন কমিশন আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে চলমান তদন্তের স্বার্থে সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের আয়কর নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১০ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

আদালত সূত্রে জানা যায়, তমাল মনসুরের বিরুদ্ধে গত ২৭ মার্চ ২০২৫ মামলা দায়ের করা হয়। তিনি রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকায় বসবাস করেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

দুদকের তদন্তকারী কর্মকর্তা আদালতে আবেদনে জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তমাল মনসুরের করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন)-এর সব আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার জন্য জব্দ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত এ আবেদন মঞ্জুর করেন।

এমডিএএ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।