নরসিংদীর পৌর মেয়র কামরুলকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৫ পিএম, ২৯ জানুয়ারি ২০২০

আদালতের নির্দেশ অমান্য করে রাস্তা করার অজুহাতে ব্যক্তিগত সম্পত্তি ভাংচুর করায় নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান কামরুলকে তলব করেছেন হাইকোর্ট। তাকে আগামী ১৯ ফেব্রুয়ারি সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া আদালত অবমাননার অভিযোগে নরসিংদীর ডিসি, এসপি, সদর থানার ওসি, পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বুধবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এফএইচ/এনএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।