বিচারপতি এবিএম খায়রুল হকের সহধর্মিণী আসমা হকের ইন্তেকাল
আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের স্ত্রী আসমা হক (৬৫) আর নেই। সোমবার সকাল ৮টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।
আইন কমিশনের কর্মকর্তা ফওজুল আজিম জানান, বাদ জোহর আসমা হকের প্রথম জানাজা নারিন্দা পীর সাহেব বাড়ি জামে মসজিদে ও দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা কলেজের কাছে নায়েম রোডে।
মৃত্যুকালে আসমা হক দুই ছেলে ও এক মেয়ে, স্বামী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তারা লন্ডনে রয়েছেন। সেখান থেকে দেশে আশার পার রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে আসমা হকের মৃত্যুতে আইনমন্ত্রী আনিসুল হক গভীর শোক প্রকাশ করেছেন। সেইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এফএইচ/এসএইচএস/আরআইপি