সানিয়ার ফিটনেস রহস্য জানলে আপনিও অবাক হবেন

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ১০:২৯ এএম, ১৩ এপ্রিল ২০২৬
বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রা, ছবি: ইনস্টাগ্রাম থেকে

বাইরে শুটিং, ইভেন্টে অংশ নেওয়া কিংবা টানা কাজের চাপ এসব কারণে অনেক সময় তারকাদের দিনভর ব্যস্ততায় শরীরচর্চার সুযোগই মেলে না। তবে বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রা এই জায়গায় একেবারেই আলাদা। ব্যস্ততা তার রুটিনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি কখনও।

সানিয়ার ফিটনেস রহস্য জানলে আপনিও অবাক হবেনসাফল্যের পেছনে শুধু প্রতিভা নয়, মানসিক দৃঢ়তাও সমান গুরুত্বপূর্ণ, এমনটাই মনে করেন অভিনেত্রীর ফিটনেস ট্রেনার ত্রিদেব পাণ্ডে। তার কথায়, বাধা বা অজুহাত সবার জীবনেই থাকে, কিন্তু সেই প্রতিবন্ধকতাকে অতিক্রম করার মানসিক শক্তিই একজন মানুষকে আলাদা করে তোলে। সানিয়ার ক্ষেত্রে এই মানসিকতাই তার সবচেয়ে বড় শক্তি।

ত্রিদেব তার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানিয়েছেন, এমন অনেক দিন গেছে যখন সানিয়ার শরীরচর্চা না করার যথেষ্ট কারণ ছিল। তবুও তিনি কখনও নিয়ম ভাঙেননি। ব্যস্ত সময়সূচির মধ্যেও প্রতিদিনের ওয়ার্কআউট ঠিকই করেছেন।

সানিয়ার ফিটনেস রহস্য জানলে আপনিও অবাক হবেনএমনও হয়েছে, শুটিংয়ের ফাঁকে মাত্র ২০ মিনিট সময় বের করে নিয়েছেন তিনি, শুধু ট্রেনিং করার জন্য। প্রয়োজনে ভিডিও কলের মাধ্যমে ট্রেনারের সঙ্গে যুক্ত হয়ে অনুশীলন চালিয়ে গেছেন। এই নিয়ম মেনে চলার একাগ্রতা ও শৃঙ্খলাই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে বলে মনে করেন ত্রিদেব। তার মতে, এই মানসিকতা কেউ আয়ত্ত করতে পারলে লক্ষ্য অর্জন করা কঠিন নয়।

শরীরচর্চায় অনীহা খুব স্বাভাবিকসানিয়ার ফিটনেস রহস্য জানলে আপনিও অবাক হবেন

শরীরচর্চা শুরু করার সিদ্ধান্ত নেওয়া যতটা সহজ, সেটি নিয়মিত চালিয়ে যাওয়া ততটাই কঠিন। অনেকেই শুরুতে প্রবল উদ্যম নিয়ে জিমে ভর্তি হন, কিন্তু কয়েক সপ্তাহ পরেই সেই আগ্রহ কমে যায়। কারণ, এই অভ্যাস ধরে রাখতে প্রয়োজন দৃঢ় ইচ্ছাশক্তি। আলস্য বা ক্লান্তি প্রায়ই সেই ইচ্ছাকে দুর্বল করে দেয়।

ত্রিদেবের মতে, যদি মন থেকে ইচ্ছা না আসে, তবে নিয়মিত ব্যায়াম অনেকের কাছেই চাপের মতো মনে হতে পারে।

কীভাবে তৈরি করবেন সঠিক অভ্যাসসানিয়ার ফিটনেস রহস্য জানলে আপনিও অবাক হবেন

শুধু শৃঙ্খলা নয়, শরীরচর্চার প্রতি ভালোবাসাও জরুরি। মনোবিজ্ঞানী সন্তোষ চৌহান মনে করেন, জোর করে নিজেকে ব্যায়ামে ঠেলে দিলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। বরং বিষয়টির প্রয়োজনীয়তা বুঝে, ধীরে ধীরে আগ্রহ তৈরি করে আগালে তা বেশি কার্যকর হয়।

অর্থাৎ, শরীরচর্চাকে বাধ্যবাধকতা হিসেবে না দেখে জীবনযাপনের অংশ হিসেবে গ্রহণ করাই দীর্ঘমেয়াদে সাফল্যের চাবিকাঠি।

তথ্যসূত্র: ভারতীয় গণমাধ্যম

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।