ঝলমলে শাড়ি আর সফট গ্ল্যাম লুকে অনবদ্য শ্রাবন্তী

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
শ্রাবন্তী চ্যাটার্জি, ছবি: ইনস্টাগ্রাম থেকে

‘পুরোনো মানেই সোনা’ এই প্রবাদটা যেন পুরোপুরি মিলছে শ্রাবন্তী চ্যাটার্জির সাম্প্রতিক স্টাইলের সঙ্গে। ইংরেজিতে যেমন একটি কথা আছে,‘এগেইন লাইক ফাইন ওয়াইন’, ঠিক তেমনি ওল্ড ইজ গোল্ডও এখানে প্রযোজ্য।

ঝলমলে শাড়ি আর সফট গ্ল্যাম লুকে অনবদ্য শ্রাবন্তীটালিউডের অরিজিনাল ডিভা হিসেবে দীর্ঘ সময় ধরে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি। ক্যারিয়ারের বাইশ বছর পেরিয়ে গেলেও শ্রাবন্তীর উপস্থিতি এখনও চোখ ধাঁধানো এবং আবেদনময়।

ঝলমলে শাড়ি আর সফট গ্ল্যাম লুকে অনবদ্য শ্রাবন্তীসাম্প্রতিক এই ছবিতে তিনি পরেছেন ঝলমলে সোনালি শিয়ারের শাড়ি, যা পার্টি লুকের সঙ্গে মিশে দিয়েছে অত্যাশ্চর্য আভিজাত্য।

ঝলমলে শাড়ি আর সফট গ্ল্যাম লুকে অনবদ্য শ্রাবন্তীডিপনেকের ম্যাচিং ব্লাউজের সঙ্গে পুরো সাজে বেড়েছে তার আকর্ষণ। ভারী গয়না পরেননি, কেবল টিকলি এবং ব্রেসলেট ব্যবহার করে লুককে হালকা ও মার্জিত রেখেছেন।

ঝলমলে শাড়ি আর সফট গ্ল্যাম লুকে অনবদ্য শ্রাবন্তীমেকআপে দেখা গেছে নরম গ্ল্যামার, স্মুদ ফিনিশের সঙ্গে ঘন আইলাইনার, মাসকারা এবং ন্যুড কমলা লিপস্টিকের সমন্বয়।

ঝলমলে শাড়ি আর সফট গ্ল্যাম লুকে অনবদ্য শ্রাবন্তীসবমিলিয়ে, শ্রাবন্তীর এই লুকে রয়েছে পারফেক্ট ব্যালান্স। ঝলমলে সাজ, আবেদনময় উপস্থিতি আর সফট গ্ল্যামারের নিখুঁত সমন্বয়।

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।