৪৪ ছুঁয়েও গ্ল্যামের সংজ্ঞা বদলে দিচ্ছেন সানি লিওন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:১৫ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
অভিনেত্রী সানি লিওন, ছবি: ইনস্টাগ্রাম থেকে

সময় বদলায়, বয়স বাড়ে কিন্তু কিছু মানুষ আছেন, যাদের আবেদন সময়ের নিয়ম মানে না। বলিউডের সেই তালিকায় সানি লিওনের নাম আজও আলাদা করে উচ্চারিত হয়। জীবনের নানা পর্যায়ে নানা পরিচয়ে সামনে এলেও, বর্তমানে তিনি পরিচিত একজন পরিপূর্ণ অভিনেত্রী হিসেবেই। ৪৪ বছরে পা রেখেও তার উপস্থিতি যে এখনো দর্শকের নজর আটকে রাখে, তা নতুন করে প্রমাণ করলেন সাম্প্রতিক লুকেই।

৪৪ ছুঁয়েও গ্ল্যামের সংজ্ঞা বদলে দিচ্ছেন সানি লিওন২০১১ সালে টেলিভিশনের পর্দায় ‘বিগ বস’-এর মাধ্যমে আলোচনায় আসা সানি লিওন পরের বছরই ‘জিসম ২’ দিয়ে বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করেন। এরপর ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন অভিনয়, ব্যক্তিত্ব ও স্টাইল সবকিছুর মিশেলে। আজ তিনি কেবল একজন অভিনেত্রী নন; একই সঙ্গে দায়িত্ববান মা, সচেতন উদ্যোক্তা, প্রাণীদের প্রতি সংবেদনশীল মানুষ এবং ফ্যাশন দুনিয়ার স্বীকৃত স্টাইল আইকন।

৪৪ ছুঁয়েও গ্ল্যামের সংজ্ঞা বদলে দিচ্ছেন সানি লিওনসম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ার করা তার নতুন পোশাকটি চোখে পড়ার মতোই আলাদা। কোমরের অংশে র‍্যাপ ফ্রন্ট ডিজাইন ও গ্যাদার্ড ডিটেইলিং পোশাকটিতে যোগ করেছে আধুনিকতার ছোঁয়া। সানি যা–ই পরুন না কেন, সেটিকে নিজের মতো করে তুলে ধরার দক্ষতা তার বরাবরের মতোই অনন্য।

৪৪ ছুঁয়েও গ্ল্যামের সংজ্ঞা বদলে দিচ্ছেন সানি লিওনএই লুকে এলিগ্যান্স আর সাহসী গ্ল্যামের এক নিখুঁত মেলবন্ধন দেখা গেছে। চুল রাখা হয়েছে স্লিক আপডো স্টাইলে পেছনের দিকে টান টান করে সেট করা, সঙ্গে হালকা কার্লড টেক্সচার। গভীর প্লাঞ্জ নেকলাইনের পোশাকের সঙ্গে এই হেয়ারস্টাইল পুরো লুককে করেছে আরও পরিমার্জিত ও আত্মবিশ্বাসী।

৪৪ ছুঁয়েও গ্ল্যামের সংজ্ঞা বদলে দিচ্ছেন সানি লিওনমেকআপেও ছিল পরিমিতি। সফট গ্ল্যামের ছোঁয়ায় মিনিমাল স্মোকি আই এবং পিচি পিঙ্ক লিপগ্লস সব মিলিয়ে সানি লিওনের স্বাভাবিক সৌন্দর্যই যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। গহনায় বেছে নিয়েছেন ডায়মন্ডের লেয়ার্ড নেকলেস, ড্রপ ইয়াররিংস ও একটি স্টেটমেন্ট আংটি, যা লুকটিকে দিয়েছে পূর্ণতা।

৪৪ ছুঁয়েও গ্ল্যামের সংজ্ঞা বদলে দিচ্ছেন সানি লিওনফ্যাশনের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়েও সম্প্রতি আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ভ্যালেন্টাইনস ডে সামনে রেখে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে তাদের দীর্ঘ দাম্পত্য জীবনের গল্প ভাগ করে নিয়েছেন তিনি। ১৪ বছরেরও বেশি সময়ের এই সম্পর্ক নিয়ে সানি জানান, সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসার রূপ বদলালেও গভীরতা বেড়েছে।

৪৪ ছুঁয়েও গ্ল্যামের সংজ্ঞা বদলে দিচ্ছেন সানি লিওনড্যানিয়েলের রোমান্টিক স্বভাব এখনো তাকে আগের মতোই মুগ্ধ করে বলে জানিয়েছেন সানি। ছোট ছোট সারপ্রাইজ, যত্ন আর বোঝাপড়াই তাদের সম্পর্কের শক্তি। তার ভাষায়, ‘আজকের রোমান্স হয়তো আগের মতো ঝলমলে নয়, কিন্তু ভালোবাসা আগের চেয়ে আরও শান্ত ও গভীর।’

সব মিলিয়ে, সানি লিওন আবারও দেখিয়ে দিলেন স্টাইল, আত্মবিশ্বাস আর ভালোবাসা থাকলে বয়স কেবল ক্যালেন্ডারের একটি সংখ্যা মাত্র।

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।