কোল্ড থেরাপিতে ফিরছে প্রিয়াঙ্কার ত্বকের জৌলুস

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৯:২৮ এএম, ০১ মার্চ ২০২৬
বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, ছবি: ইনস্টাগ্রাম থেকে

গ্ল্যামারের জগতে বয়স যেন কেবল ক্যালেন্ডারের পাতায় আটকে থাকে এ কথা আবারও প্রমাণ করলেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। চল্লিশের গণ্ডি পেরিয়েও তার ত্বকের টানটান আভা আর মসৃণ উজ্জ্বলতা অনেকের কৌতূহলের কারণ। নিখুঁত মেকআপের পেছনে যে যত্নশীল ত্বকচর্চা রয়েছে, তা তিনি মাঝেমধ্যেই সামাজিকমাধ্যমে শেয়ার করেন।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ওপেন পোরস কমাতে ও ত্বককে দ্রুত সতেজ দেখাতে তিনি ব্যবহার করছেন একটি আধুনিক কোল্ড থেরাপি ডিভাইস ফেসটাব। সাধারণ আইস ফেশিয়ালের তুলনায় এটি অনেকটাই উন্নত সংস্করণ।

কোল্ড থেরাপিতে ফিরছে প্রিয়াঙ্কার ত্বকের জৌলুস

আমরা সাধারণত বরফ মিশ্রিত পানিতে মুখ ডুবিয়ে রাখি বা বরফ ঘষে ত্বক ঠান্ডা করি। কিন্তু দীর্ঘ সময় ঠান্ডা পানিতে মুখ রাখা বেশ অস্বস্তিকর। শ্বাস নিতে সমস্যা, ঠান্ডার ধাক্কা কিংবা অস্বস্তি এসব ঝুঁকিও থেকে যায়। ফেসটাব সেই সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠার চেষ্টা করেছে। এটি একটি ফেশিয়াল কোল্ড প্লাঞ্জ যন্ত্র, যেখানে আলাদা শ্বাসযন্ত্র সংযুক্ত থাকে। ব্যবহারকারী আগে সেই শ্বাসযন্ত্র মুখে পরেন, তারপর ঠান্ডা জলে মুখ ডুবান। ফলে পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রিতভাবে ও তুলনামূলক স্বস্তিতে সম্পন্ন করা যায়।

আরও পড়ুন:

কোল্ড প্লাঞ্জ ফেশিয়াল কেন এত জনপ্রিয়?

ঠান্ডা পানির সংস্পর্শে ত্বকে তাৎক্ষণিক টান আসে। চোখের নিচের ফোলাভাব দ্রুত কমে, মুখের সামগ্রিক পাফিনেস হ্রাস পায়। ক্লান্ত ও নিস্তেজ চেহারা কিছুক্ষণের মধ্যেই সতেজ দেখাতে শুরু করে। পাশাপাশি প্রদাহ কমাতে ও ওপেন পোরস সাময়িকভাবে সংকুচিত দেখাতে এই পদ্ধতি সহায়ক। ত্বকের অসমান টেক্সচারও কিছুটা মসৃণ মনে হয়।

কোল্ড থেরাপিতে ফিরছে প্রিয়াঙ্কার ত্বকের জৌলুস

বিশেষ করে শুটিং, ফটোশুট বা বড় কোনও অনুষ্ঠানের আগে অনেকেই এটিকে ‘দ্রুত স্কিন রিফ্রেশ’ পদ্ধতি হিসেবে বেছে নিচ্ছেন। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, এটি তাৎক্ষণিক ফল দেয় দীর্ঘমেয়াদি ত্বক সমস্যার স্থায়ী সমাধান নয়। নিয়মিত ত্বকচর্চা, পর্যাপ্ত পানি পান ও সুষম খাদ্যাভ্যাসই শেষ পর্যন্ত সুস্থ ত্বকের আসল চাবিকাঠি।

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।