রেসিপি পাঠিয়ে সেরা গৃহিণী হওয়ার সুযোগ


প্রকাশিত: ১১:১৩ এএম, ২৩ আগস্ট ২০১৬

আসছে পবিত্র ঈদ-উল-আজহা। আর এ ঈদকে সামনে রেখে রেসিপি পাঠিয়ে সেরা গৃহিণী হওয়ার সুযোগ করে দিচ্ছে দেশের অন্যতম প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আরএফএল। ঈদে আরএফএল সেরা গৃহিণী-২০১৬ প্রতিযোগিতায় আপনিও রেসিপি পাঠিয়ে জিতে নিতে ঈদে বাড়ি যাওয়ার জন্য গাড়ি। সঙ্গে আরো থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।

আরএফএল প্লাস্টিকস এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিযোগিতায় অংশ নিতে আরএফএলের ফেসবুক পেজে আপনার নিজের সেরা রেসিপি লিখে পাঠিয়ে দিন। একজন ব্যক্তি একবারই রেসেপি পাঠাতে পারবেন। এক্ষেত্রে যদি কেউ অন্য কারো রেসেপি কপি করে পাঠানো হয় তাহলে প্রতিযোগিতায় অযোগ্য বলে বিবেচিত হবেন।

গৃহিণীদের পাঠানো রেসিপির মধ্য থেকে প্রথমে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করবেন বিচারকরা। সেই তালিকায় নির্বাচিত গৃহিণীরা পরবর্তীতে লিখিত রেসিপিটি নিজে রান্না করে তার ছবি পাঠাতে হবে। যা ফেইসবুকসহ অনলাইন পত্রিকায় প্রকাশ করা হবে।

এছাড়া ছবি এবং রেসিপি সৃজনশীলতার মান বিচারের মাধ্যমে সেরা ২০টি ছবি পাবে আকর্ষনীয় পুরস্কার। আর চূড়ান্ত সেরা ১০ জন পাবেন ঈদে বাড়িতে যাওয়ার জন্য গাড়ি ব্যবস্থা।

আরএফএল প্লাস্টিকস এ সেরা গৃহিণী প্রতিযোগিতা গত ২০ আগস্ট (শনিবার) থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ২ সেপ্টেম্বর (শুক্রবার) পর্যন্ত।
 
এসআই/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।