ত্বকের সতেজতায় তরমুজ


প্রকাশিত: ০৭:৪৫ এএম, ২৭ এপ্রিল ২০১৫

ত্বকের সতেজতা, সজীবতা ধরে রাখতে আমাদের আপ্রাণ প্রচেষ্টা। সতেজ ত্বকের জন্য খেতে হবে তরমুজ। এখন তরমুজের মৌসুম। বাজারে পাওয়া যাচ্ছে পর্যাপ্ত তরমুজ এবং দামও নাগালের মধ্যেই। তাই ত্বকের সজীবতা রক্ষার্থে বেশি করে তরমুজ খেতে হবে। চলুন জেনে নিই সজীবতা ধরে রাখতে তরমুজ কীভাবে কাজ করে-

১. তরমুজ দেহের অতিরিক্ত পানি নিঃসরণকারী হিসেবে কাজ করে। এতে থাকা মিনারেল সোডিয়াম ও পটাশিয়াম দেহ থেকে অতিরিক্ত পানি বের করে দেয়।

২. তরমুজ ত্বক পরিষ্কার, সতেজ ও প্রাণবন্ত করে। তরমুজে অাঁশের পরিমাণ অনেক বেশি থাকায় কোষ্ঠকাঠিন্য দূর হয়।

৩. তরমুজে থাকা প্রচুর পরিমাণে লাইকোপিন দেহকে ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে।

৪. তরমুজ ক্যান্সারের ঝুঁকি থেকে বাঁচায়।

৫. তরমুজের সাদা অংশে থাকা সাইট্রুলিন মাংসপেশির অবসাদকে দূর করে একটানা কাজ করার শক্তি জোগায়।

৬. তরমুজে বিদ্যমান ক্যালোরি আমাদের দেহের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও শক্তি জোগায়। তবে ক্যালরির পরিমাণ কম থাকায় ওজন কমাতে এটি খুব কার্যকরী।

৭. এর ক্যালসিয়াম হাড় মজবুত করে এবং লৌহ উপাদান রক্তশূন্যতা দূর করে।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।